বাড়িরাজ্যপলাতক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পলাতক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে এন.ডি.পি.এস মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ। ধৃতের নাম হুমায়ন হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি বড়খলা এলাকায় অভিযান চালিয়ে TR 01 D 3432 নম্বরের একটি গাঁজা বুঝাই গাড়ি আটক করা হয়। সেই সময় গাড়ি থেকে প্রায় ১৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত হুমায়ন হোসেন। এরপর থেকেই তাকে আটক করতে তৎপর ছিল পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দক্ষিণ পাহাড়পুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ধৃতকে আজই আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য