বাড়িরাজ্যবিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ সহ দেশের জন্য আত্ম বলিদান দেওয়ার সৈনিকদের...

বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ সহ দেশের জন্য আত্ম বলিদান দেওয়ার সৈনিকদের ছেলেমেয়েদের জন্য ভাতার ঘোষণা দিল সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : মুখ্যমন্ত্রীর পুরোহিতদের শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়। বিভিন্ন দপ্তরে একাধিক শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাজ্য সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, নির্বাচন দপ্তরে ১১ টি গ্রুপ সি এল ডি সি এবং চারটি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে সরাসরি জেআরবিটি-র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে ছয়টি পদ, আর বাকি পাঁচটি পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। জেল দপ্তরে চারজন এলোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে।

 জেনারেল এডমিনিস্ট্রেশনের পেন্টিং এন্ড স্টেশনারি দপ্তর বিভিন্ন পদে মোট ৪৩ টি শূন্য পদ পূরণ করা হবে। এইগুলি জেআরবিটি নিয়োগ করবে। অর্থ দপ্তরের অধীন ৫০ টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদ পূরণ করা হবে। ডিরেক্টারি অফ ট্রেজারির জন্য টিপিএসসি নিয়োগ সম্পন্ন করবে। মন্ত্রী সভার বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ১২ জন শহীদের সহধর্মিনী এখনো বেঁচে আছেন। তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে এলাউন্স প্রদান করা হয়। তাদের এই অ্যালাউন্স ১০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করা হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, ‘চিফ মিনিস্টার এসিস্টেন্ট টু দ্যা ডিপেন্ডেন্ট হটার/সন ‘ প্রকল্পের মাধ্যমে দেশের আত্ম বলিদান দেওয়া সৈনিকদের ১৮ উর্ধ্বে ছেলে মেয়েদের মাসিক ২০০০ টাকা করে সম্মানিক প্রদান করা হবে। তবে এই সুবিধার নিতে গেলে ছেলেমেয়েদের অবশ্যই অবিবাহিত হতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বাস্তবায়ন করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য