বাড়িরাজ্যগণনা কেন্দ্রের বাইরে ১৬৩ ধারা বলবৎ

গণনা কেন্দ্রের বাইরে ১৬৩ ধারা বলবৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : উত্তর ত্রিপুরার জেলা শাসক আগামী ৪ মে সকাল ৬টা থেকে ধর্মনগর গণনা কেন্দ্রের ১০০ মিটার এলাকায় ১৬৩ ধারা জারি করেন। ভোট গণনা উপলক্ষে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এই নির্দেশ জারি করেছেন তিনি। নির্দেশিকায় বলা হয়েছে, যানবাহন চলাচল, জমায়েত, অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। যাতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পূর্ণ হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মী, নিরাপত্তা বাহিনী ও জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। উল্লেখ্য, গণনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অতি উৎসাহিরা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারে। এতে করে শান্তি সম্প্রীতি নষ্ট হতে পারে। যার কারণে ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। আইন লঙ্ঘন করলে প্রশাসন নিয়ম অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য