বাড়িরাজ্যবাঘমারা বাজারে আমবাসা - কচুছড়া সড়ক অবরোধ করে এলাকাবাসী

বাঘমারা বাজারে আমবাসা – কচুছড়া সড়ক অবরোধ করে এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : আমবাসা মহকুমাধীন বাঘমারা ভিলেজের অধীনে বানপুই বুল হালাম পাড়ার দীর্ঘদিন ধরে একটি সেতু ঝুলন্ত অবস্থায় ছিল। জীবন ঝুকি নিয়ে এলাকার লোকজন পারাপার করতো। এলাকাবাসী মিলে একাধিকবার সেতুটি মেরামত করে সাময়িক চলাচলের ব্যবস্থার দাবি তুলে। কিন্তু স্থায়ী সমাধান হয়নি। এই বানপুই বুল হালাম পাড়ার বাসিন্দারা বহুবার বিভিন্ন দপ্তরে এই সেতু নতুন করে তৈরী করার জন্য দাবি জানিয়ে আসছিল। অবশেষে নতুন সেতু নির্মাণের মঞ্জুর দেওয়া হয়।

 ২-৩ মাস আগে পুরাতন সেতু ভেঙ্গে দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত নতুন সেতু নির্মাণের জন্য একটি ইট বসানো হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের আরো অভিযোগ রাতারাতি পুরোনো সেতুটি ভাঙ্গা হয়েছে তার ইট, রড কোথায় আদৌও কি দপ্তরে জমা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণের জন্য শনিবার বাঘমারা বাজারে আমবাসা – কচুছড়া সড়ক অবরোধ করে এলাকাবাসী। সকাল সাতটায় অবরোধে বসে বেলা সাড়ে এগারোটা এখনো অবরোধ চলছে। এদিকে দীর্ঘক্ষণ পর আরডি দপ্তরের দুইজন আধিকারিক অবরোধ স্থলে পৌঁছায় এবং  অবরোধকারীদের আশ্বস্ত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য