বাড়িরাজ্যক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : উদয়পুরের পিত্রা পশ্চিম পাড়া ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম চন্দন দেবনাথ। বাড়ি পিত্রা পশ্চিম পাড়া এলাকায়।

শুক্রবার রাতে স্থানীয়রা চন্দন দেবনাথকে ক্যানেলে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা চন্দন দেবনাথকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর চন্দন দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেন। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য