বাড়িরাজ্যনাতনিকে ধর্ষণ করে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত

নাতনিকে ধর্ষণ করে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :সোনামুড়ায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দাদুকে। ছাত্রীর পরিবারের অভিযোগ, সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণ করেছে, অভিযোগটি সামনে আসার পর খুন করেছে বলে অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন চন্দনমুড়া এলাকায়।

অভিযুক্ত দাদুকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে দাদু-ঠাকুমার সঙ্গে থাকত, মা নেই, বাবা চেন্নাইতে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দাদু নাতনিকে যৌন নির্যাতন করতেন। কয়েক দিন আগে মেয়ে তার বান্ধবীর নিকট বিষয়টি জানায় বলে অভিযোগ। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবারে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। বুধবারে নাবালিকা মেয়েটির পাশের বাড়ির এক বান্ধবী ডাকতে আসলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সোনামুড়া থানায় পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। এই নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য