স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : নারী সংরক্ষণ চালু করার দাবিতে প্রদেশ মহিলা কংগ্রেসের বিধানসভা অভিযানের প্রয়াস ব্যর্থ। নারি সংরক্ষণ চালু নিয়ে বেশ কিছু দিন ধরে সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে দোষারোপ চাপাচাপি চলছে। এরই মধ্যে নারি সংরক্ষণ চালুর দাবিতে বৃহস্পতিবার বিধানসভা অভিযানের উদ্যোগ নেয় প্রদেশ মহিলা কংগ্রেস। এইদিন প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা বিধানসভা অভিযানের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস ভবন থেকে বের হওয়ার সাথে সাথে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান সম্প্রতি সংশোধিত মহিলা সংরক্ষণ বিল পাশের নাম করে সংসদে সরকার পক্ষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাংসদ এলাকা ও বিধানসভা এলাকা পুনঃবিন্যাসের বিষয়টি জুড়ে দেয়। বাস্তবে এইটা মহিলা সংরক্ষণ বিল ছিল না। কারন ২০২৩ সালে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। সংশোধিত মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করাতে ব্যর্থ হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী সরকার ভয়ে কাপছে। কারন আগামিদিনে তারা তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হবে। তাই তারা বর্তমানে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

