স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : রান্নাঘরের মাটির দেওয়াল ভেঙে পাঁচ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। অপর শিশু হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, ফটিকরায় থানাধীন রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় গাড়ি চালক নিবাস মালাকারের বাড়িতে বুধবার সন্ধ্যা রাতে হঠাৎ মাটির দেওয়াল ভেঙে পড়ে। একটি বড়সড় দুর্ঘটনা ঘটে।
নিবাস মালাকারের দুই শিশুর উপর মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে সঙ্গে সঙ্গে শিশুটির মা ও দিদা দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন। তখন বাড়ির লোকজন ও পাড়ার লোকজন মিলে শিশুটিকে তড়িঘড়ি করে ফটিকরায় প্রাথমিক নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর নাম অঙ্কুশ মালাকার। বয়স পাঁচ বছর। অপরজনকে প্রাথমিক চিকিৎসা করে কৈলাসহর জেলা হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক। বর্তমানে শিশুদের চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

