স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : বহু চর্চার পর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন হল। নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন ড. দেবব্রত দাস।
শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে নাম ঘোষণা করা হয়েছে। জানা যায়, দেশের রাষ্ট্রপতি দ্বারা সীলমোহর পড়ে আসাম সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পরামর্শদাতা ড. দেবব্রত দাসের নামে। তিনি পাঁচ বছরের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন।

