বাড়িরাজ্যচলাচল নয়, যেন জীবন বাজি ২০৮ নং সড়কে !

চলাচল নয়, যেন জীবন বাজি ২০৮ নং সড়কে !

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : কমলপুর মহকুমার অন্তর্গত ২০৮ নং জাতীয় সড়কের এরারপার থেকে মানিকভান্ডার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নবনির্মিত ও সংস্কার করা রাস্তা মাত্র ২ মাসের মধ্যেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। উন্নয়নের দাবিতে তৈরি এই রাস্তা এখন কার্যত সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত, যার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

 বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ কাজ এবং যথাযথ তদারকির অভাবেই এত দ্রুত রাস্তার এই করুণ পরিণতি। প্রতিদিন এই সড়ক দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। দ্রুত রাস্তাটির মেরামতের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাদের কাজ হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের হয়েছে। যার কারণে কিছুদিন পর পরই রাস্তার চিত্র বদলে যায়। চলাচলের অযোগ্য হয়ে ওঠে। বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য