স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : চড়িলাম বাজারে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৮ বছরের বৃদ্ধ সহিদ মিয়ার পরিবার শনিবার সকালে নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সরকারি চাকরির দাবি করেন। জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে চড়িলাম বাজারে রাজনৈতিক হিংসায় নিহত হয়েছিলেন সহিদ মিয়া। শহীদ মিয়ার পরিবার বি.পি.এল ভুক্ত। আজ পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের কপালে জোটেনি।
সহিদ মিয়ার স্ত্রী পিরোজা খাতুন এবং তার দিনমজুর তিন ছেলে একত্রিত হয়ে চড়িলাম উত্তর মুড়া নিজ বাড়ির উঠুনে দাঁড়িয়ে দাবি করেন সরকারি চাকরির। কারণ তারা জানতে পেরেছেন যারা রাজনৈতিক খুনের শিকার তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়া আছে ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী সহিদ মেয়র পরিবার চাকরি পাওয়ার যোগ্য বলে মনে করছেন তারা। কারণ শহীদ মিয়া ২০২২ সালে ৩০ নভেম্বর রাজনৈতিক খুন হয়েছেন। আরো অভিযোগ তুলেন, বিপিএল ভুক্ত পরিবারের মধ্যে কোন সামাজিক ভাতা নেই। সহিদ মিয়া যে সামাজিক ভাতাটি পেতেন সেটা পর্যন্ত তার স্ত্রীর নামে করা হয়নি। তাই মন্ত্রী রতন লাল নাথ এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে সরকারি চাকরি এবং সামাজিক ভাতার দাবি করলেন সহিদ মিয়ার পরিবারের লোকজন।

