স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল : মুখে মুখে শুধু অন্নদাতার প্রতি দরদ সরকারের! অথচ জলের অভাবে ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়ায় প্রায় ১৫০ কানি জমি চাষ বাস করতে পারছে না কৃষকরা। অভিযোগ, এল.আই স্কিম থাকার পর ও সরকারী উদাসীনতার দরুন তার অকেজো হয়ে রয়েছে। কৃষকরা জমি চাষ করতে পারছে না। অন্যদিকে নদীর ভাঙ্গনের ফলে বহু কৃষি জমি নদী গর্ভে চলে যায়।
প্রশাসনের কোন হেলদোল নেই, তাই আজকে সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল কৃষি জমি এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। কৃষকদের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক সুরেশ দাস, সোনামুড়া মহকুমা সম্পাদক আব্দুল করিম , সভাপতি রতন দাস সহ অন্যান্যরা। তারা বিষয়টি প্রশাসনের নজরে আনবে বলে আশ্বস্ত করেন কৃষকদের।

