স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল : রবিবার ত্রিপুরার সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে এই রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকের সম্মেলনে আলোচনা হয়। রাজ্যের বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে কর্মচারীর কুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। সুশাসনের নামে দুঃশাসন চালিয়ে কর্মচারীদের ন্যায্য পাওনাকে মিটিয়ে দিচ্ছে না সরকার।
বরং কর্মচারীদের চাবি দেওয়ার প্রতি অমানবিক আচরণ করে চলেছে বর্তমান সরকার। কর্মচারী সংগঠনগুলি যেভাবে আন্দোলন করে আসছে তাদের ন্যায্য পাওনার দাবিতে, তার সঙ্গে আছে কংগ্রেস। বিগত দিনে একমাত্র কংগ্রেস সরকারি কর্মচারীদের জন্য কাজ করেছে। আর্থিকভাবে শক্তিশালী করেছিল কংগ্রেস সরকার। কিন্তু বর্তমানে একটা প্রতিশ্রুতি খেলাপ সরকার ক্ষমতাসীন হয়ে আছে। তাদের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নেই বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের পরিশোদীয় দলনেতা বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরার সরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। বহু কর্মচারীকে এখন পর্যন্ত নিয়মিত করণ করা হচ্ছে না। এর বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ জানায় বলে জানান তিনি।

