বাড়িরাজ্যবিশ্বকবির জন্মদিন উপলক্ষে কর্মসূচি হাতে নিল দৃষ্টিহীনরা

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে কর্মসূচি হাতে নিল দৃষ্টিহীনরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি ও ক্রিকেট এসোসিয়েশন ফর দা ব্লাইন্ড ইন ত্রিপুরা। শনিবার উভয় সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে যৌথ ভাবে সাংবাদিক সম্মেল করে জানানো হয় ৯ মে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উভয় সংগঠনের নেতৃত্বরা জনানান ৯ মে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন পালন করা হবে নরসিংগড় স্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের পুরানো ক্যাম্পাস হলে। সেইদিন বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে ক্রিকেট এসোসিয়েশন ফর দা ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে ইন্টার স্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টে আসাম ও ত্রিপুরা দল অংশগ্রহণ করবে। ৮ মে আসাম দল রাজ্যে এসে পৌঁছাবে। ১১ মে তারা আসামে ফিরে যাবে। তিন দিনে তিনটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য