স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ এপ্রিল: গাছ ভেঙে পড়ে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা ধরে আট নং জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ। ঘটনা আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়ায়। এলাকার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় একটি গাছ ভেঙ্গে পড়ে ৮ নং জাতীয় সড়কের উপর।
এতে উচ্চ মাত্রার তড়িৎবাহী একটি তারও ছিঁড়ে বিপজ্জনক ভাবে পড়ে আছে ব্যস্ততম এই প্রধান সড়কের উপর। জানা যায় দুপুর ২ টা ৩০ মিনিটে নাগাদ গাছটি ভেঙে পড়ার সাথে সাথেই খবর দেওয়া হয় আমবাসা বিদ্যুৎ নিগমে। কিন্তু বিকাল ৫ পর্যন্ত আমবাসার বিদ্যুৎ নিগমের বাবুদের দেখা নেই। ফলে অবরূদ্ধ হয়ে আছে যান চলাচল। এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে আছে। পথচারী বা দ্বিচক্র যান চলাচল করছে জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। ব্যাপক ক্ষোভ তৈরী হয়েছে ভুক্ত ভোগী পথচারীদের মধ্যে।

