বাড়িরাজ্যদুর্ঘটনায় যুবকের মৃত্যু

দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল : দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে জিবি হাসপাতালে কান্নায় ভেঙে পড়লেন মা বাবা। মৃত যুবকের নাম সৌরভ আচার্যী(২২)। ঘটনা বণিক্য চৌমুহনি সুকান্ত পল্লী এলাকায়। মৃত যুবকের বাড়ি খয়েরপুর মেঘলীপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সকাল আটটার সময় বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। সে একটা বেসরকারি সংস্থায় কর্মরত। কিছুক্ষণ পর খবর পায় তাদের ছেলে দুর্ঘটনায় পড়ে।

তারপর দমকল কর্মীরা তাকে জিবি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে এসে দেখেন ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে পরিষ্কার ভাবে কিছু বলতে পারছে না। তবে যতটুকু জানতে পেরেছে একটি টিপার গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়েছে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃত দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য