বাড়িরাজ্যলুকিয়ে থাকা বাংলাদেশী আটক

লুকিয়ে থাকা বাংলাদেশী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল :  এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কেকে নগর এলাকার এক বাড়িতে একজন বাংলাদেশী নাগরিক রয়েছে।

সেই সংবাদের ভিত্তিতে স্থানীয় বিওপি-র বিএসএফ জওয়ানদের নিয়ে ঐ বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে মণির হোসেনের বাড়ি থেকে মোহম্মদ আব্দুল বাথান নামে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃত বাংলাদেশী নাগরিককে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য