বাড়িরাজ্যআরো এক সুযোগ সন্ধানী বিদ্রোহী গেলেন মথায়

আরো এক সুযোগ সন্ধানী বিদ্রোহী গেলেন মথায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল :  আসলে রাজনীতিতে সবকিছুই সম্ভব! নির্বাচনের আগে টিকিট না মিললে যেমন দল ছেড়ে অন্য দলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে টিকিট পাওয়া যায়, আবার পরাজিত হয়ে পুনরায় সেই দলই ফিরে আসা যায়। জনগণের কথা এই সুবিধাবাদী নেতাদের মাথায় থাকে না। তাদের মাথায় থাকে শুধু মাত্র নিজের স্বার্থ কিভাবে নেওয়া যায়। যা গত কয়েকদিন ধরে এডিসি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে তিপরা মথা দলে। সদ্য সমাপ্ত নির্বাচনে তিপরা মথার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই দলের মধ্যে একাংশ এমডিসি, বিধায়ক থেকে শুরু করে নেতৃত্ব বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের হাই কমান্ডের বিরুদ্ধে। কাল বিলম্ব না করে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুযোগ সন্ধানী অনন্ত দেববর্মা সহ বেশ কয়েকজন সুবিধাবাদী নেতৃত্ব। ১৭ই এপ্রিল যখন ভোটের ফলাফল বের হয় তখন ধরাশায়ী হয়ে যায় বিজেপি।

 তারপর বিজেপিকে এডিসি-তে ঢাকি সহ বিসর্জন দিয়ে আবার মথায় “কাম ব্যাক” করছেন তথাকথিত জনপ্রতিনিধিরা। এবার অনন্ত দেববর্মার মতোই আরও এক মথার নেত্রী বোবাগ্রা কাছে গিয়ে দলে “এন্টি” মারার জন্য দ্বিতীয়বার সুযোগ চাইলেন। তিনি হলেন স্বপ্না দেববর্মা। মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তিনি। বৃহস্পতিবার শিলংয়ে গিয়ে অনন্ত দেববর্মার কায়দায় প্রদ্যোতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা। সঙ্গে ছিলেন স্বপ্না দেববর্মার পরিবার। সামাজিক মাধ্যমে এসে প্রদ্যুৎ বলেন, স্বপ্না আমার বিধায়িকা। স্বপ্ন এসে বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি। দ্বিতীয়বার সুযোগ চেয়েছে দলের কাছে। দল মনে করে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রয়োজন। তাই তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। দলের লক্ষ্য থনসা এবং একর বাস্তবায়ন করা। পাশাপাশি ২০১৮ সালে তিপ্রাসার সরকার গড়া। এর জন্য সকলকে একসাথে হয়ে লড়াই করতে হবে বলে দাবি করলেন প্রদ্যোত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য