স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : শুক্রবার সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজে নলছড়ি পাড়ায় আসন্ন এডিসি নির্বাচনে ২৭ পুব মুহুরীপুর ভুরাতলী আসনে প্রার্থী অভিজিৎ ত্রিপুরার পক্ষে জনসভা চলাকালীন মথার সমর্থকদের দ্বারা আক্রমণ ও জনসভা বানচাল হয়ে যায় বিজেপি-র। প্রাক্তন বিধায়ক শংকর রায়কে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে মনুঘাট বাজারে নিয়ে আসে। শনিবার সকাল এগারটায় বিজেপি ২৭ এডিসি আসনের প্রভারী বিপ্লব সেন সাব্রুম থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন এ ধরনের হিংসার বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি।
যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা তিপরা মথার সমর্থক। তাদের কঠোর শাস্তি দাবি করলেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল। অপরদিকে তিপরা মথার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করেন রাষ্ট্রবাদীরা নিজেদের গাড়ি ভেঙে ভোট ব্যাংকের জন্য মিথ্যা কথা বলছে। গোটা ঘটনা প্রাক্তন বিধায়ক শংকর রায়ের নেতৃত্বে হয়েছে। তিপরা মথার পক্ষ থেকে যদি এই ঘটনা সংঘটিত হতো তাহলে গাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কারণ তিপরা মথার পক্ষ থেকে কোন ধরনের কর্মসূচি হলে সেখানে বহু লোকের সমাগম থাকে। সুতরাং এভাবেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছুড়লেন শনিবার।

