বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী সত্যিকারের চ্যালেঞ্জ দেখেন নি, এডিসি নির্বাচনে ১০০ শতাংশ চ্যালেঞ্জ হয়ে তিপ্রাসার...

মুখ্যমন্ত্রী সত্যিকারের চ্যালেঞ্জ দেখেন নি, এডিসি নির্বাচনে ১০০ শতাংশ চ্যালেঞ্জ হয়ে তিপ্রাসার শক্তি দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর সামনে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : আসন্ন টিটিএএডিসি নির্বাচনে জাতির জয় হবে। শনিবার দাশদা কাঞ্চনপুরে তিপরা মথার মনোনীত প্রার্থী উমাশঙ্কর রিয়াং -এর সমর্থনে আয়োজিত সভায় এই কথা বলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন, আজকে জনজাতিদের খাওয়ার জন্য পানীয় জল মিলছে না। যদি এডিসি নির্বাচনে জয় পেতে হয় তাহলে আনারস চিহ্নে তিপরা মথাকে ভোট দিতে হবে।

যদি মথা আসন্ন নির্বাচনে জয়ী হতে না পারে তাহলে জনজাতিরা ন্যায় পাবে না। দাশদা কাঞ্চনপুরের সামনেই ৪-৫ জন রয়েছেন যারা বিশ্বজিৎ দেববর্মা, পিণ্ড লাল চাকমা, পরমেশ্বর রিয়াংকে খুন করেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কারণ তাদের সেল্টার মিলছে। কিন্তু যেদিন গরিব তিপ্রাসা এক হয়ে যাবে সেদিন ত্রিপুরার শান্তি ফিরবে। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা এখন পর্যন্ত সত্যিকারের চ্যালেঞ্জ দেখেন নি।

মানিক সাহাকে অন্য কেউ সহযোগিতা করেছে বলে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। আজ উনার সামনে ১০০ শতাংশ চ্যালেঞ্জ করে তিপ্রাসার শক্তি দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর সামনে। অনেক অসম্মান করেছেন তিনি প্রদ্যোত কিশোর দেববর্মণকে। কিন্তু বিজেপির মধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী, রতন লাল নাথ, প্রতিমা ভৌমিক, রামপ্রসাদ পাল, প্রনোজিৎ সিংহ রায় ভালো মানুষ রয়েছেন। কিন্তু মানিক সাহার কাছে কয়েকজন সিপিআইএমের লোক রয়েছেন, যারা বিজেপিতে যোগ দিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর ভাষা জনজাতি বিরোধীতা করছে। আসন্ন নির্বাচনে তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে পরাজিত করবে। আসন্ন নির্বাচনে জাতি জিতবে বলেও জানান প্রদ্যোত।

তিনি আরো বলেন, দফা গরিব হলেও তাদের আত্মসম্মান আছে। তাদের বাংলাদেশী বলে অসম্মান করা হয়। এবং এগুলি খুদ মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বের হচ্ছে। এর জন্য দুঃখ হয়। প্রদ্যোত আরো বলেন, ব্রু যদি ব্রু-কে ভালো না বাসে তাহলে সব সময় গরিব থাকবে। সবকিছু থেকে বঞ্চিত থাকবে। তিনি আরো বলেন দশদা কাঞ্চনপুর এর জন্য আগামী দিন অতিরিক্ত ফান্ড দেবেন। কিন্তু আগামী দিন আপনারা প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে থাকবেন নাকি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে থাকবেন। শুধু তফাৎ হলো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিপ্রাসাদের উদ্দেশ্যে বলছেন, আগে আমাকে ভোট দেন, তারপর আমি আপনাদের বিষয়ে বিচার করব। অপরদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলছেন, তিপ্রাসাদের শুধু টাকা দিলে হবে না। আগে তিপ্রাসাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন এবং তিপ্রাসাদের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে। পরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে তিপরা মথায় যোগদান কয়েকজন ভোটার। তবে নির্বাচন যতই এগিয়ে আসছে পাহাড়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বনাম তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের লড়াই ক্রমশ তেজী হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য