বাড়িরাজ্যপৃথক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন, এর মধ্যে ৫ থেকে ৬...

পৃথক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন, এর মধ্যে ৫ থেকে ৬ জন পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : শনিবার উদয়পুরের চন্দ্রপুর সিদ্দিকী ডাউন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়। বালু বোঝাই লরির ধাক্কায় একটি বোলেরো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বোলেরো গড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন আহত হয়।

 যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংবাদে জানা যায়, শান্তিরবাজার ইলেকট্রিক অফিসের কর্মী ও শ্রমিকরা শনিবার উদয়পুরের বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউস থেকে  বিদ্যুতিক সামগ্রী আনার উদ্দেশ্যে TR 07 A 1649 নম্বরের বোলেরো গাড়ি নিয়ে রওনা হয়েছিল। বন্ধুয়ার কাজ যাওয়ার পথে উদয়পুর চন্দ্রপুর সিদ্দিকী ডাউন এলাকায় পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা বালু বোঝাই TR 03 C 1544 লরি বোলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বোলেরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা হল সুবল দেবনাথ, রঞ্জিত মগ, হারাধন নম এবং দিবন্ত সেন। তাদের সকলের বাড়ি শান্তিরবাজারে। এর মধ্যে হারাধন নমঃ এবং দিবন্ত সেন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সুবল দেবনাথ ও রঞ্জিত মগ প্রাথমিক চিকিৎসার পর সিটি স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট সন্তোষজনক হলে তাদের ছেড়ে দেওয়া হতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়শই দ্রুতগতির ভারী যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। এদিকে চড়িলামে যান দুর্ঘটনায় আহত ৫ থেকে ৬ জন পুলিশ কর্মী। কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয় তারা। ঘটনা শনিবার  চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায়। আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানায় আহতরা সকলে বিশ্রামগঞ্জ থানার কর্তব্যরত পুলিশকর্মী। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য