স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : রাজ্যের অন্যতম ত্রাস বিশালগড়ের গুলি কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। অভিযুক্তার নাম সমরদীপ বর্ধন ওরফে সাগর। তার পরিচয় পিস্তলবাজ রণবীর দেবনাথ এবং মনের গ্যাং ম্যান। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমরদীপ বর্ধন ওরফে সাগর বিশালগড়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল বলে সূত্রের খবর। গত কয়েকদিনে বিশালগড়ে দুজন ঠিকাদারের বাড়িতে রণবীর যখন গুলি চালিয়েছিল তখন সেও যুক্ত ছিল। যার কারণে পুলিশ তাকে বহু জায়গায় খুঁজে অবশেষে মধুপুর থেকে জালে তুলতে সক্ষম হয়েছে।
কিন্তু পুলিশ মূল অভিযুক্ত রণবীরকে খুঁজে বের করতে পারছে না। পুলিশের ব্যর্থতার পেছনে আসলে কোন রহস্য রয়েছে কিনা সেটা নিয়েও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের দানা বাধতে শুরু করেছে। কারণ পেছনে হেভিওয়েট নেতৃত্ব সেল্টার যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে চলেছে। যাইহোক বিশালগড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই গ্যাং ম্যানরা। তাদের জালে না তুললে তারা ব্যাঙের ছাতার মত গজে উঠবে হেভিওয়েটের আস্কারায়। মানুষ চায় যেন সুশাসনের ছোঁয়া লাগে বিশালগড়ে। গোটা বিশালগড়ে তাদের আতঙ্কে মানুষ বাড়ি ঘর থেকে পর্যন্ত বের হতে ভয় পাচ্ছে। অশান্ত বিশালগড়কে শান্ত করতে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে রণবীরকে খুব দ্রুত জেলে ঢোকানোর জন্য দাবি করছে।

