স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বুধবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে প্রচারের গাড়ি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রচারের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষ বুঝতে পেরেছে ভাওতা দিয়ে রাজনীতি চলবে না। সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ছাড়া জনজাতিদের উন্নয়ন হবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেন বহু অফিসার কে দাঁড় করানো হয়েছে নির্বাচনে। সেই অফিসারের কি ভূমিকা ছিল তা আগামী দিন বের করবে ভারতীয় জনতা পার্টি। হতাশা থেকেই সন্ত্রাস সৃষ্টি করা। নির্বাচনী প্রচারে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি ভাঙচুর করার পরিপ্রেক্ষিতে এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন তিনি শিলচর থেকে ঘটনার খবর নিয়েছেন।
এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তিপরা মথার নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি মনে করে এভাবে আক্রমণ শানিত করলে ভারতীয় জনতা পার্টি চুপ হয়ে যাবে, এমনটা হবে না। মানুষ শান্তি চায় তাই শান্তির জন্যই এডিসি এলাকা ভারতীয় জনতা পার্টি জয় করতে চায়। মুখ্যমন্ত্রী আরও বলেন বিভিন্ন সময়ে এডিসি এর জায়গা নগর পঞ্চায়েত করা হচ্ছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এডিসি এর জায়গা যেটা আছে সেটাই থাকবে। এক চুল জমিও ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার নেবে না। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃত্ব।

