বাড়িরাজ্যএডিসি নির্বাচনের প্রচার ঘিরে আজ কমলপুর রণক্ষেত্রের রূপ নেয়

এডিসি নির্বাচনের প্রচার ঘিরে আজ কমলপুর রণক্ষেত্রের রূপ নেয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল :  এডিসি নির্বাচনের প্রচার ঘিরে আজ কমলপুর রণক্ষেত্রের রূপ নেয়। তিপ্রামথা উগ্র কর্মী দু দুইটি ঘটনায় দষজন পুলিশকর্মী, চারজন বিজেপি সমর্থক ও প্রাক্তনমন্ত্রী বিধায়ক মনোজ কান্তি দেব ‘র গাড়ি, হালহালি আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব্বর্মার গাড়ি সহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করে মথা ‘র উগ্র সমর্থকরা। এদিকে পুলিশের লাঠিচার্জে মথার কর্মী সমর্থক বেশ কয়েকজন আহত হয়। তবে তারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে আসেনি।ঘটনার বিবরণে প্রকাশ আজ এডিসি নির্বাচনের ১৪ হালহালি আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব্বর্মা কমলপুর বিধানসভার পশ্চিমলাম্বুছড়া ভিসিতে প্রচারে রওয়ানা হন।

তার সাথে ছিলেন প্রাক্তনমন্ত্রী মনোজ কান্তি দেব, মন্ডল সভাপতি শম্পা দাস, নোয়াগাও পঞ্চায়েতের উপপ্রধান বাদল দেব সহ দলীয় কর্মকর্তারা। কিন্তু সকাল এগারটা নাগাদ পশ্চিমলাম্বুছড়া পঞ্চায়েত টিলাতে আগে থেকেই তিপ্রামথা কর্মীরা অবরোধ করে বসে থাকে। পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধ তুলতে গেলে তাদের সাথে মথা কর্মীদের সংঘর্ষ বাঁধে। তারা ইট,পাটকেল, গুলতি নিয়ে পুলিশ কর্মীগনের উপর হামলা চালায়। পুলিশও লাঠিচার্জ করে।তিপ্রা মথার বেশকিছু কর্মী পুলিসি লাঠিচার্জে আহত হয়। কিন্তু তারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হাসপাতালে আসেনি। তিপ্রামথা কর্মীদের আক্রমণে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেব্বর্মা, মহিলা পুলিশ কনস্টেবল শর্মিলা দেব্বর্মা সহ আরও বারজন টিএসআর জোয়ান। তাদেরকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে ঢুকতে না পেরে বিজেপি প্রার্থী অনন্ত দেব্বর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব সেখান থেকে বের হয়ে ২০৮ নং জাতীয় সড়কের খোয়াই -কমলপুর সড়ক ধরে যখন শ্রীরামপুর এডিসি ভিলেজ ‘র উদ্যোশ্যে রওয়ানা দেন তখন আনন্দবাজার এলাকায় প্রায় দুইশতাধিক তিপ্রামথা কর্মী রাস্তা আটকে তাদের গাড়িতে কিরিচ, দা, রড সহ আক্রমণ করে।তখন সময় প্রায় দেড়টা।বিধায়ক মনোজ কান্তি দেব ‘র গাড়ি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।সামনের গ্লাস, সাইডের গ্লাস ভেঙে ফেলে। উনার গাড়িতে থাকা অনেকেই আহত হয়। এদিকে প্রার্থী অনন্ত দেব্বর্মার গাড়িও ভাঙচুর করা হয়। মোট ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় তাদের আক্রমণে। সেখানে মোট চারজন আহত হয়। বিধায়ক মনোজ কান্তি দেব নিজের প্রতিক্রিয়ায় বলেন এটা কেমন রাজনীতি? ভোটের প্রচার করতে যাবার মুখে এমন্তর আক্রমণ? এটা গণতন্ত্রে মানায়না। তিনি ঘটনাটিকে নেক্কারজনক বলে দাবি করেন।তারা সেখান থেকে ফিরে আসেন। বিধায়ক জানিয়েছেন থানায় একটি মামলা করা হবে। তবে সূত্রে জানা যায় তিপ্রামথা কর্মীদের টার্গেট ছিলেন বিজেপি প্রার্থী অনন্ত দেব্বর্মা। গত পাঁচবছর তিনি এডিসিতে ছিলেন তিপ্রামথা দলের ইএম। আর পাঁচবছর পরই তিনি টপকি দিয়ে মথা ত্যেগ করে বিজেপিতে যোগ দিয়ে টিকিট বাগিয়ে নেওয়ায় তার উপর ক্ষুব্দ তিপ্রামথা সমর্থকরা। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখনো থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য