বাড়িরাজ্যবেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : কুলাই স্থিত ধলাই জেলা নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় বুধবার। অভিযোগ, ধলাই জেলার মহারানী থেকে ভবতোষ দেববর্মা নামে এক রোগী ধলাই জেলা নার্সিংহোমে গল্ড ব্লাডার স্টোন অস্ত্রপচার করার জন্য ভর্তি করানো হয়। সোমবার যথারীতি অস্ত্রপচার হয়। অস্ত্রপচার পর রোগী সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে তার বুকে ব্যাথা শুরু হয়, বুধবার ভোরে মৃত্যু হয় তার। রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য অস্ত্রপচার হওয়ার একদিন পর মৃত্যু হয় তার। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে নার্সিংহোমের দুইজন কর্ণধার জানায় ‌দুমাস হল নার্সিংহোম পথ চলা শুরু করেছে।

এর মধ্যে ৫০ টি অধিক অস্ত্রপচার হয়েছে। কারো সাথে এমনটা হয়নি। তারা ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে বুধবার যে রোগীর মৃত্যু হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রপচার পর রোগী সম্পূর্ণ সুস্থ ছিলেন, এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত রোগীর পরিবারের লোকজন ঘটনার তদন্তের দাবি করেছে সরকার এবং স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। উল্লেখ্য, প্রশ্ন হল রোগের হার্টের অবস্থা যে ঝুঁকিপূর্ণ ছিল সেটা কি জানতো না সংশ্লিষ্ট নার্সিংহোমের চিকিৎসকরা? আর যদি জানতো তাহলে কেন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য উন্নত পরিষেবা যুক্ত হাসপাতালে রেফার করা হয়নি? বিষয়টি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অনেকে মনে করছে মোটা অংক আদায় করার জন্য রোগীর পরিবারের সঙ্গে নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এক প্রকার ভাবে বিশ্বাসঘাতকতা করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য