বাড়িরাজ্যপানীয় জলের জন্য বিজেপিকে ভোট দেবে না উপজাতি ভোটাররা!

পানীয় জলের জন্য বিজেপিকে ভোট দেবে না উপজাতি ভোটাররা!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : পানীয় জল নিয়ে গত রবিবার প্রধানমন্ত্রীর মুখে সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। আরে ৪৮ ঘণ্টার মধ্যেই পানীয় জলের জন্য বিজেপিকে ভোট দেবে না বলছে উপজাতি ভোটাররা। ২২ নং কাঠালিয়া মির্জা রাজাপুরের থলিবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ধূপছড়া-বালুচড়া এবং মাতাম্বাড়ী এই তিনটি পাড়ার উপজাতি ভোটাররা পানীয় জলের জন্য ভুগছে দীর্ঘদিন ধরে।

আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি পচারে ঝড় তুলে মানুষের কাছে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে কাঠালিয়া ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজ থলিবাড়ি থেকে উপজাতি ভোটাররা বললেন, ভোট আসে ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই এবার তারা বিজেপিকে ভোট দেবে না, তিপরা মথাকে ভোট দেবে। তারা বলেন, দীর্ঘ ৮-৯ বছর ধরে তাদের পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়ে আছে। অপরদিকে গ্রামের রাস্তার অবস্থা খুবই বেহাল। গাড়ি প্রবেশ করতে পারে না গ্রামে। তাই এবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ভোটাররা। কারণ বহুবার বিষয়গুলি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির নজরে আনা হয়েছে। অথচ কেউ তাদের সমস্যার সমাধান করছে না। এমনটাই অভিযোগ তাদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য