বাড়িরাজ্যরাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দারস্থ সিপিআই

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দারস্থ সিপিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ :  সোমবার সন্ধ্যায় সিপিআই -এর একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এর বীরচন্দ্র মনু কলসি আসন সহ গোটা শান্তিরবাজার মহকুমায় একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সমাজ দ্রোহীদের প্রবল আনাগোনা বৃদ্ধি পেয়েছে। মূলত এই বিষয়টিকে সামনে রেখেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অবগত করানো হয় সিপিআই -এর পক্ষ থেকে। সঙ্গে কলসি আসনে সিপিআই প্রার্থী নরেন্দ্র রিয়াং এর নিরাপত্তা ও দাবী করেন তারা।

 সিপিআই এর পক্ষ থেকে দাবি  করা হয় বিভিন্ন সময়ের শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে নির্বাচনের পরে এবং ফলাফল ঘোষণার পর ব্যাপক সন্ত্রাস লক্ষ্য করা যায়। এই বিষয়টিও উল্লেখ করা হয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর সামনে। প্রচার অভিযানে যাতে সিপিআই এর দলীয় কর্মী সহ সাধারণ মানুষকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা প্রদান করা হয় এই দাবি ও এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে রাখা হয় সিপিআই এর পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য