বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ডলের মিছিল

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ডলের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : সদ্য সমাপ্ত বাজেট অধিবেশন চলাকালীন সময় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দেয়। তার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে মিছিল বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের। এইদিনের এই সুবিশাল মিছিল আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে এইদিন সরকারি কর্মচারীদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনিয়। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংগঠিত করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য