বাড়িরাজ্যপ্রার্থীর হয়ে ভোট প্রচারে গেলেন মেয়র

প্রার্থীর হয়ে ভোট প্রচারে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : আগামী ৯ এপ্রিল ৫৬ ধর্মনগর আসনে উপনির্বাচন। এখন পর্যন্ত শাসকদলের কোন হেভিওয়েট নেতৃত্বকে ময়দানে দেখা যায় নি। সোমবার ধর্মনগরে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর হয়ে ভোট প্রচার গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের। এদিন ধর্মনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সহধর্মিণী বর্ণালী গোস্বামী, কিষান মোর্চার প্রাক্তন নেতা বিশ্বজিৎ দেব, ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলার নবনীতা আচার্য, ধর্মনগর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা।

 মেয়র দীপক মজুমদার এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী একজন সজ্জন, ভদ্র ও নম্র মানুষ হিসেবে ধর্মনগরে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উত্তর জেলা বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি আরও বলেন, দল জহর চক্রবর্তীর উপর পূর্ণ আস্থা রেখেই তাঁকে প্রার্থী করেছে। আসন্ন উপনির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি বিরোধীদের ফলাফল অত্যন্ত খারাপ হবে বলেও দাবি করেন মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য