বাড়িরাজ্যনাবালিকার বিয়ের পর দায়িত্ব পালনের কর্মযজ্ঞ করলো প্রশাসন

নাবালিকার বিয়ের পর দায়িত্ব পালনের কর্মযজ্ঞ করলো প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ :  বাইখোড়া এলাকা থেকে এক নাবালিকা গৃহবধূকে উদ্ধার করলো শিশু সুরক্ষা কমিশন। জানা যায় বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নিলেশ নন্দী এক নাবালিকাকে বিয়ে করে সংসার করছে। এই খবর জানার পর গোপন খবরের ভিত্তিতে দক্ষিন জেলার চাইল্ড লাইনের আধিকারিক ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম কাকলী সাহা সহ অন্যান্য আধিকারিকরা ছুটে যান।

ধস্তাধস্তি প্রয়োজন নেই, তিন মাস পরে এসে বিয়ে করে নিতে আশ্বাস দিয়ে নাবালিকা গৃহবধূকে উদ্ধার করলেন ডি সি এম! এই বিষয়ে ডিসিএম কাকলী সাহার নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। উনার নিরবতা নিয়ে উঠছে প্রশ্ন। নাবালিকা বিয়ে সমাজের ভয়াবহতা সৃষ্টি করছে। কোন এলাকাতে নাবালিকা বিয়ে হয়ে গেলে প্রশাসন কি করছে সেটা নিয়ে প্রশ্ন উঠে সকলের মনে। এলাকাবাসী খবর না দিলে প্রশাসনের কাছে খবর পৌঁছায় না। আর যখন প্রশাসনের কানে খবর যায় তখন জাম্বু টিম নিয়ে ময়দানে নেমে কাজ দেখাতে ব্যস্ত হয়ে পড়েন সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য