বাড়িরাজ্যশহরের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে গ্রেপ্তার তিন

শহরের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে গ্রেপ্তার তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : রাতের বেলা মানুষকে ধমকিয়ে চমকিয়ে এবং মারধর করে শহরের পরিবেশ উত্তপ্ত করা সহ পুলিশ প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশ চারজনকে আটক করেছে। এরমধ্যে একজন নাবালক। ধৃত চারজনের মধ্যে তিনজন যুবককের বিরুদ্ধে কঠোর শাস্তি সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। তিন যুবকের নাম হলো সোমেন দে, হৃদয় মালাকার, সুরজিৎ দেব।

তারা শনিবার রাতের বেলা বটতলা এলাকায় ইউথ ব্রিগেড বলে এক এনজিও -র নাম করে কয়েকজন পথচারীকে রাস্তায় আটকে দেহ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলে মারধর করে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে তারা দুর্ব্যবহার করে পুলিশের সঙ্গেও। তারপর পুলিশ নড়ে চড়ে বসতে বাধ্য হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে তাদের আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ওসি জানান তাদের কাছ থেকে কোনরকম এনজিও-র নথিপত্র পায়নি পুলিশ। তারা মিথ্যে কথা বলে শহরের মধ্যে রাতের বেলা এ ধরনের কার্যকলাপ সংঘটিত করে চলছিল বলে পুলিশের কাছে খবর। তাই পুলিশ তাদের জালে তুলতে বাধ্য হয়েছে বলে জানান থানার ওসি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য