বাড়িরাজ্যগরু চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় পড়ল গাড়ি

গরু চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় পড়ল গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হামিদপুর গ্রামে রবিবার গভীর রাতে দুটি গরু চুরি করে একটি অল্টো গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয় চোরেরা। গ্রামবাসীরা জানায় যে, রাত প্রায় দুইটার নাগাদ দ্রুতগতিতে পালানোর সময় এই ঘটনা। দ্রুত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়।

আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন যে, একটি অল্টো গাড়ি উল্টে রয়েছে। অল্টো গাড়ির ভিতর দুটো গরু থাকলেও গাড়ির ভিতর কেউ নেই। গ্রামবাসীরা গরু দুটিকে নিরাপদে উদ্ধার করে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাগস্ত TR 05 G 0387 নাম্বারের অল্টো গাড়িটি দিয়ে একাধিকবার গরু চুরি করে নিয়ে যাবার অভিযোগ রয়েছে।  গ্রামবাসীর দাবি, একই গাড়ি দিয়ে বারবার চুরি সংঘটিত হচ্ছে। অনেক ক্ষেত্রে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দিন দিন বাড়ছে। তবে, ঘটনার সময় কয়েকজন চোর অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী পলাতক চোরদের গ্রেপ্তার সহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে  এলাকায় চুরি বন্ধ হয়। সোমবার সকালেও ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য