বাড়িরাজ্যসাত দফা দাবিতে গন অবস্থান টি.এস.এফ -এর

সাত দফা দাবিতে গন অবস্থান টি.এস.এফ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : শূন্যপদ পূরণ করা, এডিসি প্রশাসনের নিয়োগ দুর্নীতি বন্ধ করা সহ মোট সাত দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণঅবস্থান সংগঠিত করা হয়। শুক্রবার সকাল থেকে চলে এই গণ অবস্থান। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। তারা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, রাজ্যে বিভিন্ন দপ্তরে ৫১ হাজার ৭৮৪ টি শূন্যপদ করে আছে। এই পদগুলি পূরণ করার জন্য সরকারের কোন উদ্যোগ নেই।

তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি করা হচ্ছে অবিলম্বে যেন সরকার এই শূন্য পদগুলি পূরণ করে। পাশাপাশি এডিসি-র দুর্নীতি নিয়ে মুখ খুলেন তারা। কারণ সম্প্রতি এডিসি প্রশাসন ১২০ টি শূন্যপদ কোনরকম বিজ্ঞপ্তি এবং ইন্টারভিউ ছাড়া পূরণ করেছিলেন। এই ধরনের অন্যায় ভাবে নিয়োগ করা শূন্য পদ গুলি অবিলম্বে বন্ধ করতে হবে। গত দুবছর আগে এ ধরনের আরও একটি দুর্নীতির সামনে এসেছিল। তখন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে লাইভে এসে বলেছিলেন সত্যতার মাধ্যমে ডেপুটি পি ও এবং সাব জোনাল অফিসারের শূন্যপদ স্বচ্ছতার মাধ্যমে পূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই শূন্য পদ গুলি পূরণ হয়নি বলে অভিযোগ তোলেন। আরো বলেন ককবরক ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি করা হচ্ছে। পাশাপাশি সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যেন ককবরক বিষয় যুক্ত করা হয়। পাশাপাশি বলেন রাজ্যের দশ হাজার ককবরক বিষয়ের জন্য মাত্র ১৮ জন অধ্যাপক রয়েছে। অবিলম্বে এই শূন্য পদ গুলি পূরণ করার জন্য দাবি করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য