বাড়িরাজ্যব্রাউন সুগারের কৌটা সহ পুলিশের হাতে আটক দুই

ব্রাউন সুগারের কৌটা সহ পুলিশের হাতে আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ :ব্রাউন সুগারের কৌটা সহ কৈলাশহর থানার পুলিশের হাতে আটক দুই। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন বাঁধেরপার এলাকায় অভিযান চালায় কৈলাশহর থানার পুলিশ। এই অভিযানে এলাকার বাসিন্দা মিঠু চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার হয় ৩৫ টি ব্রাউনসুগার ভর্তি কৌটা। অভিযোগ মিঠু চৌধুরী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে ব্রাউনসুগারের ব্যবসা চালিয়ে আসছে।

 এইদিন পুলিশের অভিযান চলাকালীন সময় বাড়ির মালিক মিঠু চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ মিঠু চৌধুরীর স্ত্রী মাম্পি চৌধুরী এবং ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুরা এলাকার বাসিন্দা নির্মল মালাকারকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এইদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রিম্পি দেব। এইদিনের অভিযানের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কৈলাশহর থানার ওসি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য