স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : কোনাবন সীমান্ত বাইক পাচারের করিডোর হয়ে উঠেছে। সীমান্ত দিয়ে বাইক পাচারের আগেই উদ্ধার চুরি যাওয়া রয়েল এনফিল্ড বাইক। সঙ্গে আটক করা হয়েছে বিশাল দাস নামে এক কুখ্যাত চোরকে। তার বাড়ি বিশালগড় মুড়াবাড়ি এলাকায়।
রাজধানীর বনমালীপুর এলাকা থেকে গত ২২ মার্চ বাইকটি চুরি হয়। পরের দিন পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন বাইকের মালিক প্রীতম দেববর্মা। তারপর পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার মধুবন সীমান্তবর্তী এলাকার কুনাবন থেকে বাইকটি আটক করে। বাইকের নম্বর TR 01 AV 4871 । ধৃতের সঙ্গে জড়িত আরো অনেকে বলে ধারণা পুলিশের। বিশাল দাসকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। শুক্রবার বিশাল দাসকে পুনঃরায় আদালতে সোপর্দ করে পুলিশ। বিশাল দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করে নি।

