বাড়িরাজ্যপরকীয়ার কারণ আটক বিধবা মহিলা, পলাতক সিপাহীজলা অভয়ারণ্যে ফরেস্টার

পরকীয়ার কারণ আটক বিধবা মহিলা, পলাতক সিপাহীজলা অভয়ারণ্যে ফরেস্টার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : স্ত্রী ও সন্তান রেখে অন্য এক বিধবা মহিলা নিয়ে সংসার করার অভিযোগ উঠলো এক ফরেস্টারের বিরুদ্ধে। গুনধর ফরেস্টারের নাম সঞ্জিৎ ত্রিপুরা। ঘটনা বিশালগড় থানাধীন নেতাজীনগর এলাকায়। জানা গেছে বাইখোরা এলাকার বাসিন্দা পেশায় ফরেস্টারের সঞ্জিৎ ত্রিপুরা কর্মসূত্রে দীর্ঘদিন যাবৎ সিপাহীজলায় থাকে। এর ফাঁকে সে মুধুপুর থানাধীন কোনাবন এলাকার এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ বহিঃর্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বর্তমানে সে সোনামুড়া মহকুমার মতিনগর ফরেস্ট বিটে কর্মরত।

 বিধবা মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নেতাজীনগর এলাকার এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। বর্তমানে সে তার বাইখোরা বাড়িতে থাকা তিন সন্তান ও স্ত্রীর ভরন পোষন তো দূরের কথা সে নাকি তাদের কোনও খোঁজখবরই রাখেন না বলে অভিযোগ। খবর পেয়ে অভিযুক্তের ভাড়া বাড়িতে এসে হানা দেয় তার স্ত্রী ও কন্যারা। স্ত্রী ও কন্যার আসার টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সঞ্জিত। পরে বিশালগড় মহিলা থানার পুলিশ গিয়ে বিধবা মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তার স্ত্রী ও কন্যারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য