Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য উপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক

উপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক

উপনির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন আগামী ৯ এপ্রিল। ফলাফল ৪ মে। নির্বাচনকে সামনে রেখে আরক্ষা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মনগর থানায় অনুষ্ঠিত হয় এই সর্ব দলীয় বৈঠক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি ও ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার।

মূলত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিনের সর্বদলীয় বৈঠক করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় সময় নির্বাচনের সময় দেখা যায় স্কোয়ার্ডিং-এর সময় নিয়ে রাজনৈতিক দল গুলির মধ্যে ঝামেলা হয়। তাই এইদিন স্কোয়ার্ডিং-এর জন্য রাজনৈতিক দল গুলিকে একটা সময় সুচি ঠিক করে দেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha