স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : শিকারীদের ছোড়া তীরে গুরুতরভাবে আহত হরিণ শাবক। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন ভারতচন্দ্র নগর ব্লকের নেতাজি সুভাষ নগর পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় কিছু ব্যক্তি দেখতে পান, শিকারীদের ছোড়া তীরে গুরুতর আহত একটি হরিণ শাবকের পেছনে ছুটছে একদল কুকুর। তারপর লোকালয়ে ঢুকে পড়া এই হরিণ শাবকটিকে আটক করে পশু চিকিৎসককে ডেকে আনেন গ্রামবাসী।
তারপর হরিণ শাবকটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীদের খবর দেয়। তারপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় হরিণ শাবকটিকে। উল্লেখ্য, প্রশ্ন হচ্ছে বল দপ্তরের কর্মীদের ভূমিকা নিয়ে। কারণ চোরা শিকারিরা এখনো যে কত সক্রিয় সেটাই প্রমাণ করছে। স্থানীয় বনদপ্তরের কর্মীদের যদি কড়া নজরদারি থাকতো তাহলে এই ধরনের ঘটনা সংঘটিত হতো না। তবে বলার অপেক্ষায় রাখে না স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, আশপাশের জঙ্গল উজার করে শিকারীরা নিয়ে যাচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণীগুলি। এর খবর রয়েছে প্রশাসনের কাছে, কিন্তু সঠিক আইনের ধারা অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে।

