স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : শুক্রবার বাসন্তী পূজোর মহানবমী। প্রথা মেনে ধুমধাম এর সঙ্গেই রাজধানীর আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে সম্পূর্ণ হলো মহানবমী পুজো। মহা সপ্তমী এবং মহা অষ্টমী শেষে মহানবমীর সকালেও দুর্গা বাড়িতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নানা রকমের ফল, মিষ্টি দিয়ে এদিন মায়ের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হয়। ভক্তরা অঞ্জলি ও গ্রহণ করেন এদিন।
প্রধান পুরোহিত জানিয়েছেন, শনিবার সকালে দশমী পুজো। সন্ধ্যে ৭ টায় মা গমন করবেন বিসর্জনের উদ্দেশ্যে দশমিক ঘাটে। রাজধানীর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে বাসন্তী পূজার পরিসংখ্যান অনেকটাই বেশি। দুর্গাপূজার মতোই বাসন্তী মায়ের পূজো হয়ে থাকে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবেই। স্বাভাবিকভাবেই মহানবমীতেই যেন মায়ের গমনের বার্তা চলে এলো।

