বাড়িরাজ্যধর্মনগর মঙ্গলখালী ঘটনায় মৃত্যু একজনের, মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ

ধর্মনগর মঙ্গলখালী ঘটনায় মৃত্যু একজনের, মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ :  ঈদের দিন ধর্মনগরে গরু নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু এক যুবকের। উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী এলাকায় শনিবার সংঘটিত এই ঘটনায় গুরুতর আহত দুই ভাইয়ের মধ্যে খালেদ আকমেদের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। অপর ভাই জুনেদ আহমেদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গরু নিয়ে বিবাদের জেরে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে, ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার দুপুরে মঙ্গলখালী এলাকায় মৃতদেহ রেখে সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। জুনেদ আহমেদ (৩৭) এবং খালেদ আহমেদ (৩৩)। এলাকার উপপ্রধান সোনাবার আলীর অভিযোগ, শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ জুনেদ আহমেদ নামে একজনের গরু আটকে রেখেছিল সাবু উদ্দিন নামে এক ব্যক্তি। তখন জুনেদ আহমদ ও খালেদ আহমদ নামে দুজন যায় তাদের গরু আনতে। তখন আকরাম হোসেন জুনেদ আহমেদের মাথায় এলোপাতাড়ি কোপানো শুরু করে। অপরদিকে জুবেল আহমেদ নামে আরো একজন খালেদ আহমেদের উপর কুপানো শুরু করে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে সাব উদ্দিন, জুবেল উদ্দিন, একরাম উদ্দিন, মইন উদ্দিন, হায়দর আলি সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

অভিযুক্তরা সকলেই মঙ্গলখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। তারপর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে শিলচরে তাদের রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু শিলচর নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন খালেদ আহমেদ। এই ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে আরো জড়িত রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে খালেদ আহমেদের হার্ডওয়্যার দোকান থেকে প্রতিবেশী জুবেল উদ্দিন প্রায় আড়াই লক্ষ টাকার নির্মাণ সামগ্রী নেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা চাইতে গেলে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ। সেই আর্থিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে পরিবারের দাবি। এদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ তাৎক্ষণিক অবরোধ স্থলে পৌঁছায়। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য