বাড়িরাজ্যবিভিন্ন কর্মসূচি হাতে নিল নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ

বিভিন্ন কর্মসূচি হাতে নিল নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ :  নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ২৪শে মার্চ  থেকে ২৭শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। রবিবার  এক সাংবাদিক সম্মেলনে সেই অনুষ্ঠানসূচি তুলে ধরেন মহানাম সেবক সংঘের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি রবীন্দ্র চন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সভাধিবন্ধু ব্রহ্মচারী সহ অন্যান্যরা।

 অনুষ্ঠান সূচি সম্পর্কে বলতে গিয়ে সম্পাদক সুদীপ কুমার রায় বলেন, চারদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির ভেতরে রয়েছে ভাগবত পাঠ, যজ্ঞ, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ মার্চ মঙ্গল ঘট স্থাপন ও অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সন্ধ্যায় মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। ২৫ মার্চ সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ হবে। ২৬ মার্চ সকাল ৭টা থেকে বিশেষ পূজা ও পূজান্তে মন্দিরের চূড়া উন্মোচন করা হবে। ২৬ মার্চ চূড়া উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ২৭ শে মার্চ সকাল ৮ টা বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ ও পবিত্রকরণ অনুষ্ঠান হবে। পরে ভোগ নিবেদন ও বিতরণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য