বাড়িরাজ্যজুন মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ সুপ্রিম কোর্টের

জুন মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ সুপ্রিম কোর্টের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বছরের বছর কেটে যাচ্ছে। অথচ কোন এক অজ্ঞাততার কারণে ভিলেজ কমিটির নির্বাচন আটকে আছে। যা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত জল গড়িয়েছে। এবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল ভিলেজ কমিটির নির্বাচন জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য।

 জানা যায় এবার জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন হবে। সুপ্রিমকোর্টে হলফ নামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। এই নিয়ে তিপ্রা মথা সুপ্রিমো সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিমকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য হলফ নামা দিয়ে জানানোর নির্দেশ দেয়। যথারীতি রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিমকোর্টে হলফ নামা দিয়ে নিজেদের বক্তব্য জানায়। তিপ্রা মথা সুপ্রিমোর পক্ষের আইনজীবী জানান এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিমকোর্টে। শুনানি চলাকালিন সময় রাজ্য নির্বাচন কমিশন হলফ নামা দিয়ে জানিয়েছে ২০২৬ সালের জুন মাসের মধ্যে এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য