Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পশ্চিম এশিয়া রুটে ৪৪টি উড়ান এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর, দুবাইয়ে স্থগিত পরিষেবা

পশ্চিম এশিয়া রুটে ৪৪টি উড়ান এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর, দুবাইয়ে স্থগিত পরিষেবা

পশ্চিম এশিয়া রুটে ৪৪টি উড়ান এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর, দুবাইয়ে স্থগিত পরিষেবা

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার সংঘাতময় পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ৪৪টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। একইসঙ্গে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিষেধাজ্ঞার জেরে ভারতীয় একাধিক বিমান সংস্থার উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, নির্ধারিত ও বিশেষ ‍‍বিমান মিলিয়ে মোট ৪৪টি উড়ান পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে, যার মধ্যে মাস্কাট ও জেড্ডা উল্লেখযোগ্য।

অন্যদিকে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বিদেশি উড়ান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া গোষ্ঠী ও স্পাইসজেট দুবাই রুটে পরিষেবা স্থগিত করেছে।

বিমান সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ে বিমান অবতরণের অনুমতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা পুনরায় চালু করা হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha