স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : চলতি বছরের প্রথম বৃষ্টিতেই খোয়াই – আগরতলা ভায়া সুবল সিং ১০৮ বি জাতীয় সড়ক নির্মাণের স্লথ গতির আসল চেহারা সামনে আসল। শুক্রবার দুপুরে অল্প কিছুক্ষণে বৃষ্টিতে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। তারপর দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। রাস্তায় দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধভাবে কয়েক শতাধিক ছোট, বড়, মাঝারি গাড়ি। পরে ড্রজার এনে রাস্তা থেকে কাদা মাটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়।
তারপর ধীরে ধীরে গাড়ি গুলি চলাচল শুরু করলেও গাড়ি গুলি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় বড় বড় বাস, লরি সহ যাত্রীবাহী ছোট গাড়ির চাকা ঘুরছিল। শুধু তাই নয় গাড়িগুলি পিচ্ছিল রাস্তার কারণে এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। যদিও কোন গাড়ির লুঙ্গায় পরে নি। এই ভয়ানক রাস্তার কারণে তেলবাহী গাড়ি, পণ্যবাহী লরি, যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়িগুলি ঝুঁকি নিয়ে রাস্তা অতিক্রম করে।
বিশেষ করে যাত্রীবাহী গাড়িগুলির মধ্যে ছিল যাত্রীদের চিৎকার চেঁচামেচি। কেউ কেউ মনে করছিল হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কারণ কখন দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারছিল না। এবং এ রাস্তাটি শুধু পিচ্ছিল নয়, একটা বড় অংশ জুড়ে জলাশয়ের রূপ ধারণ করে আছে। শনিবার সকাল থেকে রোদ থাকার কারণে রাস্তাটি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন গাড়ি চালকরা। গাড়ি চালকরা আরও জানান, যদি আবার বৃষ্টি হয় তাহলে একই অবস্থা হয়ে দাঁড়াবে। জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন না করলে যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এই রাস্তা দিয়ে। উল্লেখ্য, ভারত সরকারের জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এই জাতীয় সড়কটি নির্মাণ করতে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। জনগণের পয়সায় রাস্তাটি তৈরি হচ্ছে, অথচ সঠিক সময় মত রাস্তাটি নির্মাণের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট সংস্থা এবং রাজ্য সরকারের। এই সংস্থার দায়িত্বে রয়েছে দীনেশচন্দ্র আর. আগারওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। তবে এটা নতুন কোন বিষয় নয়, গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। বি
শেষ করে গত কয়েক মাস ধরেই একদিকে রাস্তার অবস্থা যেমন জরাজীর্ণ তেমনি পাশে লুঙ্গা থেকে শুরু করে বিশাল বড় বড় গর্ত রয়েছে। এই রাস্তা দিয়ে অস্বাভাবিক ধূলোয় একাকার হয়ে থাকে। এর মধ্যে আবার নতুন সমস্যা হয়ে দাঁড়ালো বৃষ্টি, এখন নিয়মিত বৃষ্টি হলে রাস্তাটি একেবারে বন্ধ হয়ে পড়ার মতো উপক্রম হয়ে দাঁড়াবে।

