স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সোমবার বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইডদের ছাটাই করার প্রতিবাদে এদিন সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের বক্তব্য, তারা বাড়ি বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌছে দিত তাদের নিয়োজিত ছিল। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিব গত ১লা নভেম্বর এক আদেশ মূলে তাদের ছাটাই করে দেন।
১৯৮২ সালে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগের মাধ্যমে তৎকালীন ত্রিপুরার সরকার এই প্রকল্পের সূচনা করেন। বর্তমানে সাড়ে সাত হাজার টাকা বেতন পেতেন। আজ তারা কর্মচ্যুত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং চার দফা দাবিতে ত্রিপুরা সরকারের, স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি সি এইচ জি প্রকল্প অব্যাহত রাখতে হবে। বে-আইনী ছাটাই আদেশ প্রত্যাহার এবং ছাটাই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সি এইচ জি কর্মীদের পি এস ইউ’র মত মর্যাদা দিতে হবে। সি এইচ জি কর্মীদের সামাজিক সুরক্ষার্থে ভাতা নিশ্চিত করতে হবে। নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।

