স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৪৩ নং ওয়ার্ডে ঋষি কলোনিতে পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের জন্য নবনির্মিত কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে সরকার বিভিন্ন ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছে। মাত্র গত এক বছরে ১ হাজার ৩০০ কোটি টাকার অধিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
কমিউনিস্টরা চাইতো মানুষ যাতে গরীব এবং অশিক্ষিত থাকে। তাহলে তাদের ভালো। কারণ মানুষ প্রশ্ন করতে পারবে না।বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া আর কিছুই বুঝে না। তারা মানুষের কাছে গেলে এতদিন কোথায় ছিল জিজ্ঞাসা করার জন্য মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের কুড়িটি নগর সুন্দরভাবে সাজিয়ে তুলতে সরকার কাজ করছে। একইসঙ্গে সরকার মহিলাদের শিক্ষা এবং কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক সুযোগ-সুবিধা চালু করেছে। পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্য পিঙ্ক টয়লেট, প্রত্যেক জেলায় একটি করে এবং আগরতলায় দুটি মহিলা থানা স্থাপন করা হয়েছে। মহিলাদের চাকরি নিরাপত্তার জন্য সেল তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিত মল্লিক, আগরতাল পুর নিগমের ডেপুটি কমিশনার মিহির গোপ সহ অন্যান্যরা।

