Thursday, February 19, 2026
বাড়িরাজ্যস্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর আন্দোলনের ডাক

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর আন্দোলনের ডাক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরের একদিন আগে জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী। শুক্রবার থেকে তারা এই আন্দোলনে নামছে বলে জানান বৃহস্পতিবার। ত্রিপুরা গরিলা রিটানিজ ডিমান্ড কমিটির নেতৃত্ব ধনঞ্জয় রিয়াং বলেন, রাবার প্লান্টেশন, আত্মসমর্পণ কারী জঙ্গিদের উপর থেকে মামলা প্রত্যাহার করা সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে সরকার কর্ণপাত করছে না। বিশেষ করে, সরকার জনজাতি কল্যাণ দপ্তরের উপর দায়িত্ব প্রদান করলেও দপ্তরের অধিকর্তা সংগঠনের নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করছেন না।

তাই গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু, শুক্রবার দপ্তরে এসে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করা যায়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার সকাল ছয়টা থেকে বড়মুড়া খামতিংবাড়ি এলাকায় সড়ক অবরোধ করা হবে। জরুরী পরিষেবার গাড়ি ছাড় দেওয়া হবে। কিন্তু কোন রাজনৈতিক দলের কর্মীরা যদি যাতায়াত করতে চায় তাহলে আসতে দেওয়া হবে না। একই সঙ্গে রেলপথ অবরোধ করা হবে। প্রায় ৬০০০ আত্মসমর্পণকারী এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে চলেছে বলে ঘোষণা দেন এদিন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মসূচিতেও আসতে দেবে না বলে জানিয়ে দেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে এ ধরনের আন্দোলন কর্মসূচি রীতিমতো চিন্তায় ফেলছে নিরাপত্তা নিয়ে। এদিকে প্রশাসন সূত্রে খবর সারা রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করতে চাইলে দল-মত না দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে পেছনে কোন রাজনৈতিক খেলা রয়েছে বলে মনে করছে সচেতন নাগরিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য