Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রিজনের গাড়ির সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ

প্রিজনের গাড়ির সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ

প্রিজনের গাড়ির সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  কৈলাসহর বিমানবন্দর সংলগ্ন এলাকায় জেল পুলিশের প্রিজনের গাড়ির সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে-র গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনা ঘিরে উত্তেজিত হয়ে উঠেন উত্তম দে। প্রিজনের গাড়ির নম্বর টিআর-০১-এন-১০২৬ এবং উত্তম দে-র গাড়ির নম্বর টিআর-০২-জে-০৩৬৪। জানা গেছে, কৈলাসহরের ডি কে রোড থেকে ছেলেকে নিয়ে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিলেন উত্তম দে।

সেই সময় পূর্ব দিক থেকে আসা পুলিশের প্রিজনের গাড়ি সজোড়ে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় উত্তম দে-র গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। উত্তম দে -র অভিযোগ, তিনি ডি কে রোড থেকে বের হওয়ার সময় পুলিশের গাড়িই এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha