Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  ইন্ডিয়া এ.আই ইমপেক্ট সাবমিট ২০২৬-এ যোগ দিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বুধবার দিল্লির গিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাজ্যে ফিরে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ.আই কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কিভাবে বিভিন্ন সুযোগ নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তাই এআই অত্যন্ত জরুরী সবার জন্য। আগামী দিন একটা প্লাটফর্ম তৈরি করবে এ.আই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর নিয়ে বলেন, ত্রিপুরাকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ায় ধন্যবাদ জানানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha