স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : জন্মদিনে কেক আনতে গিয়ে যুবকের মৃত্যু! ঘটনা বিশালগড় থেকে কেক নিয়ে ফেরার পথে কেনানিয়া বেলতলী শ্মশানঘাট এলাকায়। নিহত ২১ বছরের প্রদীপ দাস ওরফে শিপনের বাড়ি দেবীপুর রাজারটিলা এলাকায়। দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছিল।
এর মধ্যে প্রদীপের মৃত্যু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে বাড়ি থেকে বের হয়েছিলেন প্রদীপ। এর মধ্যেই দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি স্বমুঠো মামলা হাতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান থানার ওসি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। দুর্ঘটনাগস্ত গাড়ির নম্বর TR 01 BB 0481 ।

